পুলিশের চাকরি ছাড়লেন পাঁচ এএসপি

by Samir Khan
bd police logo

জাস্টিস বাংলা ডেস্ক: ৪১তম বিসিএস (পুলিশ) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত পাঁচজন সহকারী পুলিশ সুপার (এএসপি) তাদের চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন।

মঙ্গলবার (২০ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহবুবুর রহমানের সই করা একটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, প্রশিক্ষণরত এসব কর্মকর্তারা চাকরি থেকে অব্যাহতির জন্য আবেদন করেছিলেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে তাদের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।

চাকরি ছাড়ার কারণ উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সূত্র জানায়, এএসপি পদে নিয়োগপ্রাপ্ত এই কর্মকর্তারা পুলিশের চাকরির প্রতি আগ্রহ হারিয়েছেন এবং সরকারের অন্যান্য বিভাগে চাকরির সুযোগ পাওয়ায় তারা পুলিশের চাকরি ছাড়তে চেয়েছেন।

চাকরি থেকে অব্যাহতি নেওয়া কর্মকর্তারা হলেন রবিউল রায়হান, মো. সুজনুর ইসলাম সুজন, শানিরুল ইসলাম শাওন, মো. মাসুদ রানা এবং কৌশিক ভদ্র। তারা চলতি বছরের ১৪ জানুয়ারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন।

You may also like

Leave a Comment