পুলিশি সেবার মানোন্নয়নে বন্দর বাজার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন এসএমপি কমিশনার

by The Justice Bangla

মোঃ এমদাদ হোসেন ভূঁইয়া,সিলেটঃ সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মান্যবর পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম বন্দর বাজার পুলিশ ফাঁড়ি সংক্ষিপ্ত পরিদর্শন করেছেন।

রোববার (১১ জানুয়ারি) বিকাল ৩টা ৩০ মিনিটে তিনি ফাঁড়িতে উপস্থিত হয়ে দায়িত্বশীলতা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ফাঁড়ির সার্বিক কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় পুলিশ কমিশনার মহোদয় ফাঁড়িতে সংরক্ষিত বিভিন্ন সরকারি রেজিস্টার ও নথিপত্র, জব্দকৃত আলামত, ফাঁড়ির ভৌত অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক পরিবেশ ও পরিচ্ছন্নতা সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও ফোর্সদের সঙ্গে কথা বলেন এবং আইনশৃঙ্খলা রক্ষা, জনসেবার মান উন্নয়ন ও পেশাদারিত্ব বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর–অপরাধ) জনাব দেবাশীষ দাশ, বিপিএম (সেবা), পিপিএম (সেবা), সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা) জনাব মোঃ সোহেল উদ্দিন, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব খান মুহাম্মদ মাইনুল জাকির, বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলামসহ ফাঁড়ির অন্যান্য কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।

পুলিশ কমিশনারের এই পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম আরও গতিশীল হবে এবং জনসাধারণের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে ফাঁড়ির কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ববোধ আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

You may also like

Leave a Comment