নিজস্ব প্রতিবেদক,চট্টগ্রাম: পাঁচলাইশ মডেল থানা পুলিশ বিশেষ অভিযানে কিশোর গ্যাং MBS (Muhammadpur Boys Syndicate) এর ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
অদ্য বুধবার (০৩ সেপ্টেম্বর ২০২৫) ভোররাত পর্যন্ত দীর্ঘ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও অফিসার ইনচার্জ, পাঁচলাইশ মডেল থানার সার্বিক দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে আরও অংশ নেন এসআই মো. নুরুল আবছার, এসআই ইমন দত্ত, এএসআই লিটন সরকার, নৈশ অফিসার হিরো বড়ুয়া, এএসআই নাসির হোসেনসহ পাঁচলাইশ থানা পুলিশের দুটি বিশেষ টিম।
পুলিশ জানায়, পাঁচলাইশ থানাধীন হামজারবাগ ও মোহাম্মদপুর এলাকায় রাত সাড়ে ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় থানার মামলা নং-০২(০৯)২৫ এর এজাহারভুক্ত আসামি ও MBS কিশোর গ্যাং-এর সদস্যদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলো—১। মো. ইমাম হোসেন রোহান (১৬)
২। সিয়াম হোসেন সামি (১৫) ৩। হেলাল উদ্দিন (১৯)
৪। তারেকুর রহমান শাহাদাত (১৭) ৫। আহমেদ ইরফান (১৫)
৬। মো. রাকিব হাসান (১৬) ৭। স্বপ্ন দাশ (১৬)
৮। রবিউল মিল্লাত ওয়াসিফ (১৭) ৯। ফাহিম মোমিন (১৭)
পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও হামজারবাগ এলাকায় কিশোর গ্যাংয়ের নামে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল, যার ফলে এলাকায় আতঙ্ক বিরাজ করছিল। তাদের গ্রেফতারে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
আটককৃতদের বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
