সিলেটে ফুটপাত দখল করে ব্যবসা: কাচামালবাহী ১৮ ভ্যানগাড়ি ১৯ জন হকার আটক

by The Justice Bangla

সিলেট ব্যুরো | জাস্টিস বাংলাঃ সিলেট নগরে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায়, পুলিশ অভিযান চালিয়ে কাচামালবাহী ১৮টি ভ্যানগাড়ি ১৯ জন হকার আটক করেছে।

রবিবার (১৫ ফেব্রুয়ারী) রাত ৯টা থেকে সাড়ে রাত ৮-৩০ টা পর্যন্ত, সিলেট মেট্রোপলিটন পুলিশের বন্দরবাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এস,আই শহিদুল ইসলাম, নগরের হাসান মার্কেট সংলগ্ন প্রধান সড়কে অভিযান চালিয়ে, ফুটপাত দখল করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করায় কাচামাল বাহী এই ১৮টি ভ্যানগাড়ি ১৯জন হকার আটক করেন। পরে সেগুলো নগরের কোতোয়ালি থানায় প্রেরণ করা হয়।

উল্লেখ্য, যানজট ও পথচারীদের চলাচল উন্মুক্ত রাখতে, সিলেট নগরের রাস্তাঘাট ও ফুটপাত দখল করে ব্যবসা বাণিজ্য পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হকারদের কথা বিবেচনা করে তাদের জন্য নির্ধারিত করে দেয়া হয়েছে নগরের লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেট। সেখানে হকারদের বিভিন্ন সুযোগ-সুবিধা বাড়ানো হলেও। প্রায়ই কিছু হকার রাস্তায় চলে আসেন। এতে একদিকে যানযট অন্যদিকে দুর্ভোগে পড়েন নগরবাসী।

পুলিশ সূত্র জানায়, আজকের দিন থেকেই হকাররা পুনরায় সড়কের ওপর বসতে শুরু করেন। এ সংক্রান্ত খবর পেয়ে আইসি শহীদুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা দ্রুত অভিযান চালান এবং ভ্রাম্যমাণ হকারদের ব্যবহৃত ১৮ টি ভ্যান ১৯ জন হকার আটক করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নগরীর যান চলাচল স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

You may also like

Leave a Comment