দেশের ৬ বিভাগে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ৪৮ ঘন্টা দেশের ৬ টি বিভাগে অতিভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আজ বুধবার ২৮ মে, আবহাওয়া অফিসের ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিসের সতর্কতা বার্তায় বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ একই এলাকায় সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

এটি আরও ঘনীভূত হতে পারে। এর প্রভাবে আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় দেশের ছয়টি বিভাগ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম খুলনা, বরিশাল, ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ায় সম্ভবনা রয়েছে।

চট্টগ্রামে ও সিলেটে ভারী বর্ষণের মাত্রা ২৪ ঘন্টায় ৪৮ থেকে ৮৮ মিলিমিটার এবং অতি ভারী বর্ষণের মাত্রা ১৮৮ মিলিমিটার পর্যন্ত হতে পারে।

অতিভারী বর্ষণের ফলে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

এছাড়া চট্টগ্রাম ও ঢাকা মহানগরীর বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার ও সম্ভাবনা রয়েছে‌।

You may also like

Leave a Comment