নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম, ৫ জুন ২০২৫: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) চান্দগাঁও থানার একটি বিশেষ অভিযানে ৬০ (ষাট) পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে এসআই মোঃ হাবিবুর রহমান এবং তার সঙ্গীয় ফোর্স বুধবার (৫ জুন) রাত ১টা ২০ মিনিটের সময় ওসমানিয়া গ্লাস ফ্যাক্টরির সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে দুইজনকে হাতে-নাতে ইয়াবাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: ১। মোঃ মুনসুর (৫২), পিতা-আব্দুল হাকিম, মাতা-মৃত আঞ্জুমান আরা, সাং-রিয়াজ উদ্দিন উকিল সড়ক, মৌলভী পুকুর পাড়, চান্দগাঁও, চট্টগ্রাম। ২। মোঃ নিশাদ করিম (২০), পিতা-মনির হোসেন, মাতা-শাহনাজ বেগম, সাং-হরিগঞ্জ, ৭ নম্বর ওয়ার্ড, শানি বাড়ি, চরভোতা, থানা-লালমোহন, জেলা-ভোলা; বর্তমানে-হানিফের দোকান, মাইজপাড়া, মহিউদ্দিন কলোনী, চান্দগাঁও, চট্টগ্রাম।
তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারণির ১০(ক) ধারায় দায়ের করা হয়েছে।
