নিজস্ব প্রতিবেদনঃ চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধীন মোহরা এলাকায় পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত চুরির মামলার পেশাদার তিনজন চোরকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জুলাই ২০২৫) ভোররাত ৪টা ৩০ মিনিটের সময় চান্দগাঁও থানা পুলিশের একটি টিম এই অভিযান পরিচালনা করে।
অফিসার ইনচার্জ (ওসি) চান্দগাঁও থানার নেতৃত্বে এসআই নুরুজ্জামান ও সঙ্গীয় ফোর্স অভিযানে অংশ নেন। অভিযানকালে চান্দগাঁও থানায় দায়েরকৃত নিয়মিত চুরি মামলা (মামলা নং-২৮, তারিখ-২৩/০৬/২০২৫, ধারা-৩৮০ পেনাল কোড) এর এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১। মোঃ পারভেজ (২৮) – পিতা: মোঃ হারুন, মাতা: নুর জাহান বেগম; সাং: দক্ষিণ বুড়িশ্চর, গনি মিয়া চৌকিদার বাড়ি, রাজার হাট, থানা: হাটহাজারী, জেলা: চট্টগ্রাম।
২। মোঃ হেলাল হোসেন (৩০) – পিতা: মৃত আব্দুর রহিম, মাতা: সুফিয়া বেগম; সাং: সাত বাড়ীয়া, নুরু মেম্বারের বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা: চন্দনাইশ, জেলা: চট্টগ্রাম। বর্তমানে বসবাস করছেন দক্ষিণ বুড়িশ্চর, সোয়াদ কলোনী, স্বপন অটো হাউস সংলগ্ন এলাকায়, থানা: হাটহাজারী।
৩। মিন্টু বনিক (৪৫) – পিতা: মিলন বনিক, মাতা: নমিতা বনিক; সাং: পশ্চিম গুজরা, সিদল মাস্টারের বাড়ি, ২নং ওয়ার্ড, থানা: রাউজান, জেলা: চট্টগ্রাম। বর্তমানে তিনি বসবাস করেন ধুপকুল, দক্ষিণ বড়িশ্চর, মুন্নার কলোনী, থানা: হাটহাজারী।
চান্দগাঁও থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, এলাকায় অপরাধ দমনে এবং চুরি রোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
