নিজস্ব প্রতিবেদকঃ নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে ডাকাতির প্রস্তুতিকালে একটি সংঘবদ্ধ ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তিনটি স্টিলের ছুরি উদ্ধার করা হয়।
২৭ জুন ২০২৫ ইং তারিখ রাত ৩টা ৪০ মিনিটে, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই মোঃ শাহ জাহান, এসআই হৃদয় মাহমুদ লিটন, এএসআই জালাল উদ্দিন ও এএসআই সুজন কুমার দাস-এর সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃতরা হলেন:
১. মোঃ আব্দুল হামিদ (২৫), আনোয়ারা, চট্টগ্রাম
২. রাহুল বিশ্বাস (২৬), পটিয়া, চট্টগ্রাম
৩. মোঃ শামীম (৩৯), ভৈরব, কিশোরগঞ্জ
৪. মেহেরাজ (১৯), লোহাগাড়া, চট্টগ্রাম
৫. মোঃ আলী আকবর (১৯), চান্দগাঁও, চট্টগ্রাম
৬. আবু বক্কর ছিদ্দিক (২৫), রামু, কক্সবাজার
তাদের সবার বর্তমান ঠিকানা চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।
আটকদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা নং-৩৩, তারিখ-২৭/০৬/২০২৫ ইং, দণ্ডবিধি ৩৯৯/৪০২ ধারায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
চান্দগাঁও থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে এবং আরও তথ্য উদঘাটনের চেষ্টা চলছে।
আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযানে পুলিশ প্রশংসনীয় ভূমিকা রাখছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
