চট্টগ্রাম প্রতিনিধিঃ দেশব্যাপী মানবাধিকার ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস। সংগঠনটির উদ্বোধন উপলক্ষে এক বর্ণাঢ্য প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে আগামী ২৮ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে।
সভায় উপস্থিত থাকবেন মানবাধিকার কর্মী, সমাজসেবক, শিক্ষক, তরুণ উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। অনুষ্ঠানে উদ্বোধনী কার্যক্রমের সার্বিক প্রস্তুতি ও জাতীয় পর্যায়ে মানবাধিকার কার্যক্রম সম্প্রসারণের রূপরেখা ঘোষণা করা হবে।
পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস মানবিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে চায়। সংগঠনটির প্রধান উদ্দেশ্য সুবিধাবঞ্চিত নারী ও শিশুদের অধিকার প্রতিষ্ঠা, বেকারত্ব সমস্যা নিরসন ও কর্মসংস্থান সৃষ্টি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভূমিকা রাখা, শিক্ষা ও স্বাস্থ্যখাতে টেকসই পরিবর্তন আনা।
সংগঠনের মুখপাত্র বলেন, আমরা এমন এক বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, আর কেউ অবহেলিত থাকবে না।
মানবাধিকার রক্ষায় যারা কাজ করতে চান, তাদের সভায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
আসুন, মানবতার কল্যাণে ঐক্যবদ্ধ হই স্বপ্নের স্বনির্ভর বাংলাদেশ গঠনে পিচ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সঙ্গে এগিয়ে যাই।
