ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল এসআই প্রত্যাহার

by The Justice Bangla

ফেনী জেলা প্রতিনিধিঃ নারী নির্যাতন মামলার এক আসামির সাথে ঘুষ লেনদেনের ঘটনায় ভিডিও ভাইরালের পর ফেনীর পরশুরাম মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদকে প্রত্যাহার করা হয়েছে।

২ জুলাই, বুধবার সন্ধায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুষ লেনদেনের একটি ভিডিও ভাইরাল হয়।

৩৩ সেকেন্ডের ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, উপজেলার অনন্তপুর গ্রামের আব্দুস ছাত্তার নামের এক মামলার আসামী তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সাঈদকে টাকা দেওয়ার চেষ্টা করছেন।
ভিডিওটি নজরে আসলে তাৎক্ষণিক সেই এসআইকে ফেনী পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে বলে জানান পরশুরাম থানার ওসি ।

জানাগেছে, গত ২২ জুন উপজেলার অনন্তপুর গ্রামের জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে পিটিয়ে জখম করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আব্দুস সাত্তার(৫৫)। এ ঘটনায় ওইদিন ছাত্তারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন পান্না আক্তার।

মামলাটি তদন্তের দায়িত্ব পায় এসআই আবু সাঈদ। ঘটনার দিন আব্দুস সাত্তারের বাসায় যান তদন্ত কর্মকর্তা। বাসার সিড়িতে তাদের বাক-বিতন্ডার একপর্যায়ে টাকা লেনদেন করতে দেখা গেছে। ঘটনাস্থলে সিসিটিভিতে তা রেকর্ড হয়।

ঘটনার ১০ দিন পর বুধবার(২ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটি ভাইরাল হয়।

এব্যপারে আবদুস ছাত্তার বলেন, মামলার তদন্ত কর্মকর্তা এসেছিলেন, হামলার ঘটনা তদন্তের জন্য। তদন্তে আসলে যেকোন অফিসার টাকা নেয়। এ বিষয়টি আমি উনাকে বলেছি, তিনি সেখানে অনেক কথাবার্তার এক ফাঁকে উনার পকেটের টাকা বের করেছেন। ভিডিও কিভাবে গণমাধ্যমে গেল তিনি জানেন না।

অভিযুক্ত আবু সাঈদ জানান, ভাইরাল হওয়ার ভিডিওটি গত ২২ জুনের। আসামি সাত্তার তাকে টাকা দেওয়ার চেষ্টা করলে তিনি নিজের পকেটে থাকা টাকা বের করে সাত্তারকে দেখিয়ে বলেছেন ‘ টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না।’ তিনি তার কাছ থেকে কোন টাকা নেননি বলে দাবি করেছেন।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, অভিযুক্ত এসআই আবু সাঈদকে তাৎক্ষণিক ফেনী পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। ভিডিও পর্যালোচনা করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে

You may also like

Leave a Comment