গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

by The Justice Bangla

নিজস্ব প্রতিবেদক | গোয়াইনঘাট সিলেটঃ সিলেটের গোয়াইনঘাট সরকারি কলেজের হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গোয়াইনঘাট সরকারি কলেজ শাখার উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ মার্চ ২০২৬ খ্রি./২৬ রামাদ্বান ১৪৪৭ হিজরি) বিকাল ৪টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি সাকিব আহমেদ এবং সঞ্চালনা করেন শাখা সেক্রেটারি সবুজ আহমেদ।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব শাখার অফিস সম্পাদক আহবাব হোসেন মুরাদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, রমাদ্বান শুধু রোজা পালনের মাস নয়; এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং মানবিক গুণাবলি বিকাশের একটি প্রশিক্ষণময় মাস। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তরুণ প্রজন্ম যদি কুরআন-সুন্নাহর আলোকে নিজেদের জীবন গড়ে তোলে, তাহলে সমাজ ও দেশ একটি নৈতিক ও আদর্শিক নেতৃত্ব পাবে। তিনি আরও বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, আদর্শিক নেতৃত্ব তৈরি এবং মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সমাজে ইতিবাচক ভূমিকা রেখে যাচ্ছে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তারেক আহমদ, সেক্রেটারি বোরহান উদ্দিন আফ্রিদি, গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বিলাল উদ্দিন এবং পাবলিক ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশন গোয়াইনঘাটের সাবেক সভাপতি ফাহিম মোনায়েম।
এছাড়াও উপস্থিত ছিলেন গোয়াইনঘাট অনলাইন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ এবং গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ফয়েজ আহমেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

You may also like

Leave a Comment