21
নিজস্ব প্রতিবেদকঃ সিলেটের জাফলং থেকে সিলেটগামী একটি গেইট লক বাসে তল্লাশি চালিয়ে এক ব্যক্তির শরীরের ভেতরে লুকিয়ে রাখা ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে উপজেলার জাফলং এলাকায় অভিযান চালিয়ে ওই মদ উদ্ধার করা হয়। এ সময় নলজুরি গ্রামের বাসিন্দা জাকির হোসেন নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, জাফলং থেকে সিলেটগামী একটি গেইট লক বাসে সন্দেহভাজন হিসেবে ওই ব্যক্তিকে তল্লাশি করা হলে তার শরীরের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে এবং মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপোষ করা হবে না।
