কক্সবাজারের টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করছে র্যাব

by The Justice Bangla

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজারঃ কক্সবাজারের টেকনাফ থেকে ৭০ হাজার ইয়াবাসহ এক নারীকে আটক করেছে র‌্যাব।
শনিবার (২৪ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক। আটক ছেনুয়ারা বেগম (৪৮), টেকনাফ মুন্ডার ডেইল পশ্চিম সাগরপাড়ের শামসুল আলম প্রকাশ শুক্কুরের স্ত্রী।

র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক বলেন, টেকনাফের মুন্ডার ডেইল এলাকায় কতিপয় ব্যক্তি ইয়াবার একটি বড় চালান অন্যত্র পাঠানোর উদ্দেশ্যে অবস্থান করছে। ওই তথ্যের পরিপ্রেক্ষিতে শুক্রবার রাতে টেকনাফ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭০ হাজার ইয়াবা ও একটি বাটন ফোনসহ একজনকে আটক করতে সক্ষম হয়।

আটক মাদকারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানায় র‌্যাব ১৫ এর সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া অফিসার) আ. ম. ফারুক।

You may also like

Leave a Comment