6
নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬৪ ব্যাটালিয়নের বিশেষ টহল অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার পরিমাণ ৪ লাখ ২০ হাজার পিস, যার আনুমানিক বাজারমূল্য ১২ কোটি ৬০ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তের একটি নির্দিষ্ট এলাকায় বিশেষ টহল জোরদার করা হয়। এ সময় টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট আইনগত প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
