চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম-৪ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র মনোনীত প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ ১ ফেব্রুয়ারি রোববার সকালে তার নির্বাচনী এলাকা আকবরশাহে ব্যাপক গণসংযোগ করেছেন।

এদিন তিনি স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং বিএনপির পক্ষে সমর্থন চান। গণসংযোগ চলাকালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
একইদিন ৭ নম্বর ওয়ার্ড এবং ৪ নম্বর মুরাদপুর ইউনিয়নের পৃথক উঠান বৈঠকেও উপস্থিত ছিলেন আসলাম চৌধুরীর সহধর্মিণী জামিলা নাজনীল মাওলা। তিনি স্থানীয় নারীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিএনপির রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন পর এলাকায় এমন প্রাণবন্ত গণসংযোগ দেখা গেছে। বিএনপির নেতাকর্মীরা বলছেন, আসলাম চৌধুরীর এই গণসংযোগ নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।
