মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে ভোররাতে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সবজিবাহী একটি পিকআপ ছিন্নভিন্ন হয়ে ১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চালক ও তার সহকারী— দুজনই গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর বাজার উত্তর পাশের ইউটার্ন সংলগ্ন এলাকায়, চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ফিফা ফাইনালের ব্যস্ততার রেশ না কাটতেই সড়কে ঘটে গেল আরেক দুঃসংবাদ নিহত হন সবজির মালিক মো. শফিউল আলম (৫০)। তিনি রামু, কক্সবাজার–এর চর লামারপাড়া গ্রামের বাসিন্দা এবং মোহাম্মদ কালুর ছেলে।
হাইওয়ে বাংলাদেশ হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের তথ্য মতে, বিকট শব্দ শুনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় পিকআপটি মহাসড়কের পাশে টুকরো টুকরো অবস্থায় পড়ে আছে, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবজি ও ফলমূল।
খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিস–এর দুটি টিম দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। তারা আহত চালক ও সহকারীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স–এ পাঠান।
মিরসরাই ফায়ার সার্ভিসের দলনেতা হায়াতুন নবী জানান দুর্ঘটনায় পিকআপটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ জন নিহত ও ২ জন আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
কুমিরা হাইওয়ে পুলিশের দায়িত্বে থাকা সার্জেন্ট শামীম শামীম বলেন দুর্ঘটনাকবলিত পিকআপটি উদ্ধার করে সংশ্লিষ্ট থানায় নিয়ে যাওয়া হবে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। আমরা ঘটনাটি তদন্ত করছি।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ ও ঘাতক গাড়ি শনাক্তে মাঠপর্যায়ে তদন্ত চলছে এবং আহতদের পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হচ্ছে।
